ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯১তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এ আসরের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন মো. খালেকুজ্জামান, হারুন অর রশিদ, লতিফা রহমান বনলতা, মর্জিনা খাতুন, মো. আব্বাসউদ্দীন, গুরু কাজল মল্লিক, শহিদুল ইসলাম, জি এম জোয়ার্দার ও আবু নাসিফ খলিল।
পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, কাজল মাহমুদ, মো. হুমায়ুন কবীর ও মো. গোলাম কবীর মুকুল। সাহিত্য আসরে কবি শেখ পিণ্টু তার সম্পাদিত সাহিত্য সংকলন শব্দসারি উপস্থিত কবি-সাহিত্যিকদের মাঝে বিতরণ করেন। পরিশেষে সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৯১তম পর্বের সমাপ্তি ঘটে।
