বিএনপি নেতা শরীফের গণসংযোগ তাৎক্ষণিক জনসভায় পরিণত, জনগণের ব্যাপক সাড়া

‘মানুষের পাশে থেকে কষ্ট ও প্রত্যাশার জবাব দিতে বিএনপি প্রস্তুত’

আপলোড তারিখঃ 2025-10-24 ইং
বিএনপি নেতা শরীফের গণসংযোগ তাৎক্ষণিক জনসভায় পরিণত, জনগণের ব্যাপক সাড়া ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ, জালশুকা, ফুলবাড়িয়া, ছয়ঘরিয়া গ্রামের সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি ধানের শীষের পক্ষে ভোট চান এবং বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেন। বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ ডিঙ্গেদহ এলাকা দিয়ে ঢুকলে তাঁর গণসংযোগ যেন তাৎক্ষণিক জনসভায় পরিণত হয়। নেতা-কর্মীরা যেমন ছুটে আসেন প্রিয় নেতার খবর পেয়ে, তেমনি সাধারণ মানুষ যেন অভিভাবক মেনে নিয়েছেন শরীফুজ্জামান শরীফকে। কিছু কিছু স্থানে প্রিয় নেতার সাথে আবেগঘন আলাপ করতেও দেখা যায় গ্রামের ‘পা-ফাটা’ সাধারণ মানুষদের।


এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজ আমি আপনাদের এই পথ-ঘাট, এই জনপদ ঘুরে দেখছি। আপনাদের চোখে যে কষ্ট, যে প্রত্যাশা দেখছি, তা আমাদের প্রেরণা যোগায়। আপনারা জানেন, বিএনপি সবসময় জনগণের দল, আর রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়। মানুষের দুঃসময়ে পাশে থাকা, এটাই আমাদের গঠনতন্ত্রের মূল দর্শন। এই অঞ্চলের সাধারণ মানুষ হিসেবে আপনাদের প্রধান জিজ্ঞাসা- কেন আপনাদের হাতে কাজ নেই, কেন ফসলের ন্যায্যমূল্য নেই, কেন গ্রামের মানুষ সুবিচার পায় না? এর কারণ হলো, দেশের অর্থনীতি ও প্রশাসন স্বৈরাচারী গোষ্ঠীর হাতে জিম্মি ছিল।’


গণসংযোগকালে বিএনপি নেতা শরীফুজ্জামানের সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস পঁচা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সদর উপজেলা যুবদলের সদস্য টুটুল, সদর উপজেলার ছাত্রদলের সদস্যসচিব মাহাবুব, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব,  পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, শ্রমিক নেতা মনজুর আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


গণসংযোগকালে একাধিক স্থানে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড়ে জনসভায় রুপ নেয়। সে সময় শরীফুজ্জামান শরীফ বলেন, ‘এই নির্বাচন হলো আমাদের ১০ দফা আন্দোলনের চূড়ান্ত রূপ- জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। তারেক রহমানের নির্দেশ স্পষ্ট- আপনারা আর ভয় পাবেন না। ধানের শীষকে ভোট দিন। আমরা ক্ষমতায় গেলে শুধু ভোটাধিকারই ফিরে আসবে না, বিচারহীনতার অবসান ঘটবে এবং আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত হবে। আপনাদের প্রতিটি কষ্টের জবাব দিতে বিএনপি প্রস্তুত। ধানের শীষের বিজয় মানে আপনাদের মুক্তি, আপনাদের কল্যাণ।’


তিনি আরও বলেন, ‘আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমাদের নেতা তারেক রহমান সেই কারণেই ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা ঘোষণা করেছেন। এই ৩১ দফা কোনো গতানুগতিক ইশতেহার নয়, এটি এই গ্রামের সহজ-সরল পা-ফাটা মানুষের মুক্তির সনদ। ৩১ দফায় আমরা অঙ্গীকার করছি- প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করে গ্রামের মানুষের সেবা নিশ্চিত করব এবং অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করে সিন্ডিকেট ভেঙে দেব, যাতে চুয়াডাঙ্গার কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পায়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)