কুড়ুলগাছিতে বাইসাইকেল চোরকে গণধোলাই

আপলোড তারিখঃ 2025-10-24 ইং
কুড়ুলগাছিতে বাইসাইকেল চোরকে গণধোলাই ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর বাজার পাড়া থেকে বাইসাইকেল চুরি করে পালানোর সময় বদ্দি মোড়ে সাইকেলসহ চোরকে আটক করে এলাকাবাসী। এসময় তাকে গণধোলাই দিয়ে ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে চন্ডিপুর গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে বাবর আলী মাঠ থেকে এসে বাড়ির সামনে একটি গোডাউনের দেওয়ালে তার বাইসাইকেলটি রেখে বাড়ির ভেতর প্রবেশ করেন। কিছুক্ষণ পর বের হয়ে এসে দেখেন, সাইকেলটি আর সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে জানা যায়, এক ব্যক্তি সাইকেলটি নিয়ে পালিয়ে গেছে। চোর পালানোর সময় সাইকেলের চেন পড়ে যাওয়ায় স্থানীয়রা সন্দেহবশত তাকে ধাওয়া করে। পরে কুড়ুলগাছি বদ্দি মোড়ে পৌঁছালে জনতা চোরকে ধরে বাইসাইকেলসহ উদ্ধার করে। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)