চন্ডিপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চন্ডিপুর লায়ন্স

আপলোড তারিখঃ 2025-10-24 ইং
চন্ডিপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চন্ডিপুর লায়ন্স ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর যুব সংঘ আয়োজিত বাৎসরিক চন্ডিপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চন্ডিপুর লায়ন্স একাদশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স একাদশ ও চন্ডিপুর লায়ন্স একাদশ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে চন্ডিপুর লায়ন্স ৪-৩ গোলে খুলনা টাইগার্সকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।


খেলা পরিচালনা করেন শিক্ষক হাসান বিটন ও ফুয়াদ। রেফারির দায়িত্বে ছিলেন নিপুল, আর ‘নাইস ম্যান’ নির্বাচিত হন প্রদীপ ও নুরুজ্জামান। খেলায় সেরা খেলোয়াড় বা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চন্ডিপুর লায়ন্স একাদশের তারকা ফুটবলার সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু সাইদ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সময় বায়ান্নের নির্বাহী সম্পাদক ইমাম হোসেন, হাসান বাগ, রাকিব হোসেন, লাভলু ও তাহাজুল মুহুরী। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)