আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবক আটক

আপলোড তারিখঃ 2017-11-08 ইং
আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবক আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার রেল স্টেশন এলাকায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাকে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার রেল স্টেশনপাড়ার রাকিব মালয়েশিয়া প্রবাসী হওয়ায় বাপের বাড়িতেই থাকতো তার স্ত্রী তারাবানু। সোমবার রাতে টার্মিনালপাড়ার মৃত কাউসার আলীর ছেলে বাপ্পী ওই বাড়িতে গিয়ে তারাবানুর ঘরে ঢোকে। খবর পেয়ে ওই রাতেই থানা পুলিশ ময়না খাতুনের বাড়িতে গিয়ে ঘর থেকে বাপ্পীকে আটক করে। গতকাল রোববার তাকে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা গেছে, তারাবানুর সাথে বাপ্পীর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)