গাংনীতে আগুনে দুই কৃষকের বসতঘর পুড়ে ছাই

আপলোড তারিখঃ 2025-10-24 ইং
গাংনীতে আগুনে দুই কৃষকের বসতঘর পুড়ে ছাই ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কল্যাণপুর গ্রামের মৃত কাসেমের ছেলে কৃষক মুকুল কর্মকারের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের সব আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নগদ ৪৫ হাজার টাকা ভস্মীভূত হয়। পরে আগুন মুকুলের ভাই বখতিয়ারের ঘরেও ছড়িয়ে পড়ে, তাতেও ঘরের সব মালামাল পুড়ে যায়।


ক্ষতিগ্রস্ত কৃষক মুকুল কর্মকার জানান, ‘অগ্নিকাণ্ডে আমার সব কিছু শেষ হয়ে গেছে। গরু বিক্রির ৪৫ হাজার টাকাও আগুনে পুড়ে ছাই হয়েছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।’


এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন এবং তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। এসময় প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ১ বান্ডিল টিন, ২ বস্তা চাল ও আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া ইউএনও আনোয়ার হোসেন পরিবারটিকে ৫ হাজার টাকা ও খাদ্যসামগ্রী সহায়তা দেন এবং ভবিষ্যতে সরকারি সহায়তার আশ্বাস দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)