ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলা সদর ও হাউলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পৃথকভাবে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। দেউলী ৬ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী আছমা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আনছার আলী, উপজেলা বিএনপির অন্যতম নেতা রোকনুজ্জামান তোতা ও শামসুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবু বক্কর মাস্টার।
মহিলা দলের কর্মী সভায় প্রধান বক্তা রফিকুল হাসান তনু বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করবেন। আমাদের সবাইকে এখনই সংগঠিত হতে হবে এবং বাবু ভাইয়ের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এই সংগ্রাম শুধু একজন প্রার্থীর নয়, এটি গণতন্ত্র ও মানুষের অধিকারের লড়াই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির অন্যতম নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল হক, আব্দুর রহিম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, সাবেক হাউলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওহিজ্জামান, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান সাধারণ সম্পাদক আলেপ, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মতিন, যুবদল নেতা আজগার আলী, নেতা টুকু, মনা মন্ডল, মিল্টন প্রমুখ।
