আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে দুটি রাইফেলসহ অস্ত্র উদ্ধার

নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা-কর্মী আটক

আপলোড তারিখঃ 2025-10-24 ইং
আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে দুটি রাইফেলসহ অস্ত্র উদ্ধার ছবির ক্যাপশন:

যৌথ বাহিনীর অভিযানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুটি ০.২২ রাইফেল, রাইফেলের স্কোপ এবং চারটি দেশীয় ধারালো অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে আলমডাঙ্গা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।


আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তারিফ হাসান (৩২)। তিনি আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ঠাণ্ডু রহমানের ছোট ছেলে। এবং আটক আরেকজন হলেন- এরশাদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে আওয়ামী লীগের সক্রিয় কর্মী রুহুল আমিন।


গতকাল শুক্রবার দুপুরে যৌথ বাহিনী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শুক্রবার ভোর থেকে আলমডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের রুহুল আমিনের বাড়িতে দুটি ০.২২ রাইফেল, রাইফেলের স্কোপ এবং চারটি দেশীয় ধারালো অস্ত্রসহ তারিফ ও রুহুল আমিনকে আটক করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।


এই অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি তারিফ হাসান ও রুহুল আমিন নামের দুইজনকে আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধারকৃত আলামত ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘যৌথ বাহিনী দুইজনকে অস্ত্রসহ আটকের পর থানায় হস্তান্তর করেছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)