চুয়াডাঙ্গা জেলা যুবদল নেতাদের ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা

বর্ণিলভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের সিদ্ধান্ত

আপলোড তারিখঃ 2025-10-24 ইং
চুয়াডাঙ্গা জেলা যুবদল নেতাদের ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল আয়োজনে উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। আগামী ২৭ অক্টোবর এক কাতারে একসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের ঘোষণা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা যুবদলের এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সিনিয়র সহসভাপতি আশরাফিশার মিণ্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খানসহ জেলা ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ।


নেতারা বলেন, ‘যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রযাত্রার প্রতীক। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের সব ইউনিট কমিটির নেতৃবৃন্দকে সময়মতো উপস্থিত থেকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।’ সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)