আলমডাঙ্গার প্রাগপুর থেকে সাজাপ্রাপ্ত আসামী আটক

আপলোড তারিখঃ 2017-11-08 ইং
আলমডাঙ্গার প্রাগপুর থেকে সাজাপ্রাপ্ত আসামী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার প্রাগপুর গ্রাম থেকে হাফিজুল ইসলাম নামের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ তার গ্রাম আটক করে। আদালত তাকে ৬ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করে। জানা গেছে, প্রাগপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে হাফিজুল ইসলাম ২০১৪ সালে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক হয়। আটকের পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়। ওই মামলায় আদালত তাকে ৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। মঙ্গলবার দুপুরের দিকে আলমডাঙ্গা থানার এসআই শাখাওয়াত প্রাগপুর গ্রাম থেকে তাকে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)