আলমডাঙ্গায় জামায়াতের ইনসাফ কমিটি গঠন

আপলোড তারিখঃ 2025-10-24 ইং
আলমডাঙ্গায় জামায়াতের ইনসাফ কমিটি গঠন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার জহুরুল নগরে জামায়াতের ২০১ সদস্যবিশিষ্ট ইনসাফ কমিটি গঠনকালে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‎ব্রিটিশরা উন্নয়নের কথা বলে এ দেশে শাসন করতে এসেছিল, কিন্তু তারা সম্পদ লুণ্ঠন ও এ দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন ছাড়া কিছুই করেনি। পাকিস্তান আমলেও বৈষম্য চলেছে- পশ্চিম পাকিস্তানিদের সবদিক দিয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার পরেও শাসকেরা দেশের কল্যাণের চেয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দিক থেকে ভিন্ন। ক্ষমতায় না থেকেও জামায়াতে ইসলামী দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও জনসেবার কাজে সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছে। আমরা চাই, জনগণ এবার সিদ্ধান্ত নিক— ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা বিশ্বাস করি, ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের মাধ্যমেই দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব।


গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জহুরুল নগর গ্রামে বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাগদাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নজরুল ইসলাম।  এদিন মো. উজির হোসেনকে সভাপতি করে ২০১ সদস্যবিশিষ্ট ইনসাফ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালতবিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, জেলা সেক্রেটারি মো. মামুন রেজা, অফিস সম্পাদক মো. রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা এইচআরডি সম্পাদক মো. আবু রায়হান, আলমডাঙ্গা উপজেলা সভাপতি মো. আখতারুজ্জামান, নাগদাহ ইউনিয়ন আমির মো. রিপন বিশ্বাস, ইউনিয়ন সেক্রেটারি মো. তুহিন আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)