৫ আগস্ট থেকে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ইয়াকুব আলী

বিদ্যালয়ে প্রবেশে এলাকাবাসীর বাধায় পালালেন

আপলোড তারিখঃ 2025-10-24 ইং
৫ আগস্ট থেকে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ইয়াকুব আলী ছবির ক্যাপশন:

৫ আগস্ট থেকে পলাতক থাকা আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী বিদ্যালয়ে যোগদান করতে গেলে এলাকাবাসীর বাঁধার সম্মুখীন হয়েছেন। বিদ্যালয়ে যোগদানের সময় তিনি এলাকাবাসীর হাতে লাঞ্ছিত হন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইয়াকুব আলী হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যোগদান করার চেষ্টা করেন। এসময় এলাকাবাসী ছুটে আসেন এবং তাকে বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকতে বাঁধা দেয়। কথা-কাটাকাটির একপর্যায়ে সাধারণ জনগণ ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। আলমডাঙ্গাতেও তাকে দেখা যায়নি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল হঠাৎ বিদ্যালয়ে যোগদান করতে গেলে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ বাধা দেন। একপর্যায়ে বাগবিতণ্ডা ও অপমানসহ লাঞ্ছিত হয়ে পালিয়ে যান।


উল্লেখ্য, গত ৪ আগস্ট আলমডাঙ্গা এ টিম মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা ও ২০২৩ সালে বিএনপির পথসভায় হামলার ঘটনায় ইয়াকুব আলীর নামে মামলা হয়েছে। তিনি পলাতক ছিলেন। তার বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের দুর্র্নীতির অভিযোগ করেন আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসে। এই অভিযোগে উপজেলা শিক্ষা অফিস তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। গত ৩০ ডিসেম্বর বেলা ১১টার সময় তিনি তদন্ত কমিটির কাছে হাজির হলে স্থানীয় বিএনপি-জামায়াতের লোকজন তাকে পুলিশে দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)