‘মিষ্টি বাড়িকে’ ৩০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদায় বাসি মিষ্টি বিক্রি ও পচা উপকরণ পুনরায় ব্যবহার

আপলোড তারিখঃ 2025-10-24 ইং
‘মিষ্টি বাড়িকে’ ৩০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

খাদ্যপণ্যের মান ও ভোক্তা নিরাপত্তা নিশ্চিতে দামুড়হুদা উপজেলায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার দশমী ও দামুড়হুদা বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বেশ কয়েকটি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বেকারি এবং ডিজেল-মবিল বিক্রয়কেন্দ্র তদারকি করা হয়।


এসময় স্বাস্থ্য সনদবিহীনভাবে খাদ্য প্রস্তুত, ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে বাসি মিষ্টি সংরক্ষণ এবং পচা উপকরণ পুনরায় ব্যবহারের অভিযোগে ‘মেসার্স মিষ্টি বাড়ি’ নামের একটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে ফ্রিজে সংরক্ষিত বাসি মিষ্টি ও অন্যান্য অনুপযুক্ত উপাদান ধ্বংস করা হয়।


এছাড়া ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, স্বাস্থ্য সনদ গ্রহণ, এবং অনুমোদন সনদ ছাড়াই ব্যবসা না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নিয়ামত আলী, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। অধিদপ্তর জানায়, ভোক্তাদের অধিকার সুরক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)