ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ও হাউলী ইউপি সদস্য রওশনারা রাণীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী।
মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথি রফিকুল হাসান তনু বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করবেন। আমাদের সবাইকে এখনই সংগঠিত হতে হবে এবং বাবু ভাইয়ের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এই সংগ্রাম শুধু একজন প্রার্থীর নয়, এটি গণতন্ত্র ও মানুষের অধিকারের লড়াই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, উপজেলা বিএনপির অন্যতম নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল হক ও হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী।
কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, উপজেলা মহিলা দলের সদস্য সালেহা বেগম, মহিলা নেত্রী রাবেয়া বেগম, বিথী সিদ্দিকীসহ ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান।
