আলমডাঙ্গায় শ্যামাপূজার অনুষ্ঠানে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ

ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়া আমাদের প্রধান অঙ্গীকার

আপলোড তারিখঃ 2025-10-24 ইং
আলমডাঙ্গায় শ্যামাপূজার অনুষ্ঠানে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পৌর এলাকার গাংবাড়ী কালী মন্দিরে শ্যামাপূজার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের শিখিয়ে গেছেন- ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার এবং সমান মর্যাদা নিশ্চিত করাই হলো আমাদের আদর্শ। আমাদের দলের গঠনতন্ত্রে সেই অঙ্গীকারই রয়েছে যে, আমরা সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করব।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এসব কথা বলেন মো. শরীফুজ্জামান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘গত দেড় দশকে আপনারা দেখেছেন- এই দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কী ধরনের নির্যাতন ও হয়রানি হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান করা আমাদের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখার একটি প্রধান অঙ্গীকার।’ তিনি বলেন, ‘সামনের নির্বাচন আপনাদের সেই ভোটাধিকার ফিরিয়ে এনেছে, যা দীর্ঘকাল ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমি আপনাদের কাছে আবেদন জানাই, আপনারা আর ভয় পাবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ধানের শীষে ভোট দিয়ে সেই সরকার প্রতিষ্ঠা করুন, যারা আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে।’


শরীফুজ্জামান শরীফ বলেন, ‘শ্যামাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের দেশের আবহমানকালের সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি। এই আলোর উৎসব আমাদের সকলের জীবন থেকে অন্ধকার দূর করে, ন্যায় ও কল্যাণের আলো ছড়িয়ে দিক- এই কামনা করি।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল, মন্দির কমিটির সভাপতি অমিত কুমার ভৌতিকা, চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন পরিষদের সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ, বাংলাদেশ দোকান মালিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব সুমন পারভেজ খান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)