ছবির ক্যাপশন:
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা বিআরটিএর সহকারী পরিচালক লিটন বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাইক্রোবাস, বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও বৈষম্যবিরোধী নেতা আসলাম হোসেন প্রমুখ।
