মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক মোহাম্মদ শাহজাহানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

আপলোড তারিখঃ 2025-10-23 ইং
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষা সৈনিক মোহাম্মদ শাহজাহানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ছবির ক্যাপশন:

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশবরেণ্য শ্রমিক নেতা, ভাষা সৈনিক ও চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের শাহজাহান চত্বরের পদশোভা ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের আয়োজনে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের উপদেষ্টা, বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌহিদ হোসেন।


বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা কমিটির সম্পাদক কাজল মাহমুদের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দীন, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা কমান্ডের আহ্বায়ক হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সাংবাদিক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক ও সাংবাদিক মেহেরাব্বিন সানভী।


সভায় বক্তারা বলেন, ‘৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলার সব অধিকার আন্দোলনে মোহাম্মদ শাহজাহানের নেতৃত্ব ছিল উল্লেখ করার মতো। ৫৪, ৬২, ৬৬ ও ৬৯’র গণআন্দোলনের মধ্যদিয়ে ধাপে ধাপে গড়ে ওঠা এক নক্ষত্র ছিলেন মোহাম্মদ শাহজাহান।’ বক্তারা আরও বলেন, ‘বাংলার অধিকারহারা মানুষের শেষ আশ্রয়স্থল ছিলেন মোহাম্মদ শাহজাহান। বর্তমান সমাজ ব্যবস্থায় তার মতো উদারপন্থী ও সমাজতন্ত্র কায়েম করার স্বপ্ন দেখা নেতার বড়ই অভাব।’


সভায় কাজল মাহমুদ বলেন, ‘আপাদমস্তক মোহাম্মদ ছিলেন রাজনীতিক। কিন্তু এক বাক্যে এই পরিচয়ই তাঁর জন্য যথেষ্ট নয়। রাজনীতিক হিসেবে আমরা চুয়াডাঙ্গার অনেককেই চিনি ও জানি। কিন্তু তাঁদের মধ্যে রাজনীতিবিদ হতে পেরেছেন ক’জন। রাজনৈতিক কিংবা রাজনীতির নামে বা পরিচয়ের যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছে আমাদের সমাজে, সেখানে চুয়াডাঙ্গা তথা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণের অন্যতম কৃতী পুরুষ মোহাম্মদ শাহজাহানের নাম উত্তর প্রজন্মের কাছে পৌঁছাবে কী করে? মুক্তিযুদ্ধের চেতনার নামে এতকাল যারা নিজেদের স্বার্থসিদ্ধি করেছে, তারা কী করে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের দার্শনিক ভিত্তির ধারক-বাহক-কথক, শ্রমজীবী মানুষের আত্মীয়, মহান মুক্তিযুদ্ধের সময় বিশ্বজনমত বাংলার মুক্তিকামী জনগণের পক্ষে গঠনের লক্ষ্যে জাতিসংঘের পাসপোর্টে বিশ্বের বিভিন্ন দেশে ঘোরার কথা ইতিহাসের অন্তর্ভুক্ত করবেন? 


আমরা কথায় কথায় রাজনৈতিক-সংস্কৃতির (ঢ়ড়ষরঃরপধষ-পঁষঃঁৎব) উত্তরণের কথা বলি। কিন্তু কার্যত সেটা মোহাম্মদ শাহজাহানের জীবনের অন্তর্গত বিষয় ছিল। জীবনের একটি অধ্যায়ে প্রধান শিক্ষক হিসেবে একটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, চুয়াডাঙ্গার বিখ্যাত আবুল হোসেন স্মৃতি গণগ্রন্থাগারে গ্রন্থাগারিক হিসেবে সেবাদান, পাশাপাশি নাটকে সফল অভিনয়, কাব্যচর্চা, প্রভৃতি গুণাবলী তাঁকে মহত্তর মানবিকতায় উদ্ভাসিত করেছে। এই স্বল্প পরিসরে তাঁর সম্পর্কে বলা শেষ হবার নয়। তবে এটুকু বলা বাহুল্য হবে না, চুয়াডাঙ্গা জেলায় যে ক’জন গুণীজন জন্মেছেন, স্বীয় ব্যক্তিত্বের স্বাক্ষর রেখে কর্ম ও জীবনাচরণে সমাজজীবন তথা মানবজীবনকেই সমুজ্জ্বল করে গেছেন, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান তাঁদের অন্যতম। স্মরণ সভা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)