ঝিনাইদহে খুলনা বিভাগের সিএইচসিপিদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2025-10-23 ইং
ঝিনাইদহে খুলনা বিভাগের সিএইচসিপিদের মানববন্ধন ছবির ক্যাপশন:

বকেয়া বেতন পরিশোধ, ১২তম গ্রেডে উন্নীতকরণ, চাকরি প্রবিধানমালা প্রণয়নসহ ৮ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিভাগের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় শাখা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা নেতারা অংশ নেন।

সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি তারিকুজ্জামান, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, যশোর জেলার সভাপতি আসলাম উদ্দিনসহ খুলনা বিভাগের ১০ জেলার সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহের সকল সিএইচসিপি।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা মাঠপর্যায়ে নিরলসভাবে স্বাস্থ্যসেবা দিয়ে আসলেও এখনো প্রাপ্য বেতন ও পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, দাবি পূরণে বিলম্ব হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)