কালীগঞ্জে পচা মাংস বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2025-10-23 ইং
কালীগঞ্জে পচা মাংস বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

অস্বাস্থ্যকর পরিবেশে পচা মাংস বিক্রয়ের দায়ে ঝিনাইদহের কালীগঞ্জে দুই মাংস বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম গতকাল বুধবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ পৌর শহরের বিভিন্ন মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করেন। এসময় প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন মাংসের দোকানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় উপজেলা খাদ্যগুদামের সামনে পৃথক দুটি দোকানে অপরিচ্ছন্ন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করা হয়। প্রত্যেককে দেড় হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন আদালত। এদিকে শহরের নলডাঙ্গা সড়কে পৃথক অভিযানে পঁচা মাংস উদ্ধার করে তা মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, অস্বাস্থ্যকর উপায়ে মাংস বিক্রি ও পচা-বাসি মাংস বিক্রয় রোধে অভিযান অব্যাহত থাকবে। ভোক্তারা সচেতন হলে এ ধরনের অপকর্ম রোধ করা সম্ভব। যারাই এ ধরনের কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)