দামুড়হুদার বিভিন্ন গ্রামে গণসংযোগে জামায়াত নেতা রুহুল আমিন

বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই

আপলোড তারিখঃ 2025-10-23 ইং
দামুড়হুদার বিভিন্ন গ্রামে গণসংযোগে জামায়াত নেতা রুহুল আমিন ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য প্রার্থী অ্যাড. রুহুল আমিন। গতকাল বুধবার সকাল থেকে তিনি নতিপোতা ইউনিয়নের ছুটিপুর গ্রামে জনগণের উদ্দেশে বক্তব্য দিয়ে নির্বাচনী গণসংযোগ কার্যক্রমের সূচনা করেন। পরে তিনি পোতারপাড়া, ভোগিরাথপুর, নতিপোতা ও হেমায়েতপুরসহ বিভিন্ন গ্রামে পথসভা ও গণসংযোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির রুহুল আমিন বলেন, ‘আমরা অল্প কিছু আসন নিয়ে ক্ষমতায় যেতে চাই না, বরং বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। সমাজের বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আমরা গোটা জাতিকে পরিবর্তন করতে চাই, বঞ্চিত মানুষের মুক্তির পথ দেখাতে চাই। এই কারণেই দেশের মানুষ আমাদেরকেই ভোট দিতে চায়। ইনশাআল্লাহ, আমরা সবাইকে নিয়ে এ দেশকে পরিবর্তন করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, উপজেলা আমির নায়েব আলী, উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, উপজেলা সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন, উপজেলা সহকারী সেক্রেটারি আবুল বাশার, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন আমির মো. ইসমাইল হোসেন, ইউনিয়ন নায়েবে আমির মো. মঞ্জুরুল হক লাভলু, সেক্রেটারি রাশিদুল ইসলাম, মাওলানা মিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন, তরিকুল ইসলামসহ অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)