হিজলগাড়ী ও বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের মনোনয়ন জমা

আপলোড তারিখঃ 2025-10-23 ইং
হিজলগাড়ী ও বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ছবির ক্যাপশন:

হিজলগাড়ী ও বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামী সমর্থিত প্যালেন মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছে। গতকাল বুধবার পৃথকভাবে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয় তারা। দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া শুরু হওয়ায় এলাকা জুড়ে চলছে ভোটের উৎসব।

জানা গেছে, দীর্ঘ ১৩ বছর পর আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ীর মাধ্যমিক বিদ্যালয় ও বেগমপুর ইউনিয়নের বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন। পাশাপাশি দুই ইউনিয়নের বড় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ভোটের উৎসব লক্ষ্য করা গেছে সাধারণের মাঝে।

নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই জামায়াতে ইসলামীর পক্ষে একটি প্যালেন থাকলেও বিএনপিতে গ্রুপের আভাস লক্ষ্য করা যায়। কিন্তু মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে হিজলগাড়ী ও বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিএনপি সমর্থিত একটি করে ও জামায়াত সমর্থিত প্যালেন মনোনয়নপত্র জমা দেয়। যার প্রেক্ষিতে দুই ইউনিয়নে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে ভোটের উৎসব শুরু হয়। তফসিল অনুযায়ী আগামী ২৩ তারিখে মনোনয়নপত্র যাচাই-বাচাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ২৬ অক্টোবরে মনোনয়নপত্র পত্যহারের শেষ দিন  এবং ৭ নভেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)