নেহালপুর ইউনিয়ন এনসিপির কমিটিতে যুবলীগ-ছাত্রলীগ নেতারা

সমালোচনার মুখে পুরো ইউনিয়ন কমিটি স্থগিত

আপলোড তারিখঃ 2025-10-23 ইং
নেহালপুর ইউনিয়ন এনসিপির কমিটিতে যুবলীগ-ছাত্রলীগ নেতারা ছবির ক্যাপশন:

পদধারী নিষিদ্ধ আওয়ামী-যুবলীগের নেতাদের নিয়ে এনসিপির নেহালপুর ইউনিয়ন কমিটি গঠন শিরোনামে সময়ের সমীকরণে ফটোকার্ড আপলোডের এক ঘণ্টার মাথায় কমিটি স্থগিত করেছে এনসিপি চুয়াডাঙ্গা জেলা কমিটি। বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনে সমালোচনার পর দ্রুত সময়ে কমিটি স্থগিত করায় ইতিবাচক প্রশংসায় দলটি।

জানা গেছে, গত ২০ অক্টোবর নেহালপুর ইউনিয়নে জাতীয় নাগরিক পাটি-এনসিপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় চুয়াডাঙ্গা জেলা কমিটি। অনুমোদিত কমিটিতে সাইফুল ইসলাম টিটনকে প্রধান সমন্বয়ক ও শামীম হোসেনকে যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কমিটি গঠনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

নেহালপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টিটনকে নেহালপুর ইউনিয়ন এনসিপির প্রধান সমন্বয়ক করায় ক্ষুদ্র হয় বিএনপি জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। বিষয়টি গতকাল বুধবার দৈনিক সময়ের সমীকরণের ফেসবুকে পেজে ফটোকার্ড আপলোড দেওয়ার এক ঘণ্টার মাথায় পুরো ইউনিয়ন কমিটি স্থগিত করে জেলা কমিটি।

এনসিপির চুয়াডাঙ্গা জেলার প্রধান সমন্বয়ককারী খাজা আবুল বাশার বিল্পব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২০/১০/২০২৫ তারিখে জাতীয় নাগরিক পার্টি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়ন কমিটি অনুমোদন করা হয়। অনিবার্য কারণে অদ্য ২২/১০/২৫ তারিখে চুয়াডাঙ্গা সদর উপজেলা নেহালপুর ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী আনুমোদন না দেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা নেহালপুর ইউনিয়ন কমিটির সমস্ত কার্যক্রম স্থগিত থাকিবে।

এদিকে, দ্রুত সময়ে আওয়ামী-যুবলীগ নেতাদের নিয়ে গঠিত কমিটি স্থগিত করায় নেহালপুর ইউনিয়নের সকল রাজনৈতিক দল এনসিপিকে সাধুবাদ জানিয়েছে। দর্শনা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম যুদ্ধ বলেন, এনসিপির কমিটিতে যুবলীগ নেতাদের নাম দেখে অবাক হয়েছিলাম। কিন্তু দ্রুত সময়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ায় তাদের ধন্যবাদ। আওয়ামী লীগের দোসররা যাতে ফ্যাসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দলে জায়গা না পায়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।  

দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন বলেন, স্বৈরাচার হাসিনার দোসরারা যাতে কোনোভাবে অতীতে পরিচয় গোপন করে রাজনীতি না করতে পারে সে দিকে আমাদের সকল রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)