কুড়ুলগাছিতে টিসিবির পণ্য বিক্রি

আপলোড তারিখঃ 2025-10-22 ইং
কুড়ুলগাছিতে টিসিবির পণ্য বিক্রি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ হলরুমের সামনে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুসনে মোবারক শিলন। এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা মেম্বার আফতাহারুন্নেসাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।


এদিন ইউনিয়নের ৮৬৩ জন পরিবারের মাঝে টিসিবির প্যাকেজ পণ্য বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল সয়াবিন তেল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চাল ৫ কেজি ও চিনি ১ কেজি। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৫৪০ টাকা।


টিসিবির পণ্য নিতে আসা ক্রেতারা জানান, বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারের এই উদ্যোগে তারা স্বস্তি পাচ্ছেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, টিসিবির এই পণ্য বিক্রিতে এলাকার দরিদ্র জনগণ উপকৃত হচ্ছে। সরকারের এই কর্মসূচি নিয়মিত চললে তারা আরও স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)