ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলা গ্রামে পাখি ভ্যান থেকে পড়ে সামেনা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুলতলা মসজিদের সামনে পাকা রাস্তার ওপর এই দুর্ঘটনার ঘটে। সামেনা খাতুন একই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সামেনা খাতুনসহ তিনজন বেলা ১১টার দিকে কুলতলা গ্রাম থেকে পাখি ভ্যানে করে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পাখি ভ্যানটি কুলতলা মসজিদের নিকট পৌঁছালে একটি ছোট বাচ্চা হঠাৎ করেই ভ্যানের সামনে চলে আসে। এসময় ভ্যানচালক বাচ্চাটিকে বাঁচাতে গেলে ভ্যানটি উল্টিয়ে যায়। এতে ভ্যানচালকসহ ভ্যানে থাকা যাত্রীরা রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন। এরমধ্যে সামিনা খাতুনের মাথা রাস্তায় পড়লে তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, আমরা দুর্ঘটনার খবর শুনেছি। পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূ সামেনা খাতুনের এর মৃত্যু হয়। এ ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
