জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

মাদক উদ্ধার ও ১১ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-10-22 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৫০৭ পিস ভায়াগ্রা, ৩৮ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি। একইসঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৬/এমপি হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের আমবাগানে হাবিলদার মাহফুজুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫০৭ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। আগের রাতে মাধবখালী বিওপি এলাকায় সুবেদার মো. শরাফত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।


অন্যদিকে, গত সোমবার বিভিন্ন সময়ে পরিচালিত টহলে খোসালপুর, বাঘাডাঙ্গা ও কুমিল্লাপাড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১১ জন বাংলাদেশি নাগরিক আটক করা হয়। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। 


আটককৃতদের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত করেছে বিজিবি। তারা হলেন, শরীয়তপুর জেলার জাহাঙ্গীর আলম তপাদার (৪৫), গোপালগঞ্জ জেলার তাপস ভক্ত (২৯) ও অজয় বাড়ৈ (১৮), মাগুরা জেলার নিলয় কুমার জোয়ার্দার (১৯) ও রিপন দাস (৩২)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)