ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় থানা-পুলিশ অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডলট্যাবলেটসহ মিজানুর রহমান চঞ্চল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. আলমগীর কবীর ও সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গোবিন্দপুর গ্রামের মোল্লা মৎস্য প্রকল্পের সামনে পাকা রাস্তা থেকে মিজানুর রহমান চঞ্চলকে গ্রেপ্তার করে। এসময় তাঁর কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
