ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় যুব ফোরামের উদ্যোগে “মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫” অব্যাহত রয়েছে। কর্মসূচির দ্বিতীয় দিনে বৃক্ষরোপণ করা হয় আলমডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে। যুব ফোরাম খুলনা বিভাগের ১০টি জেলায় একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করছে সংগঠনটি।
যুব ফোরামের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্যÑ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. মফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা মো. আজিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ঈশান বাবু, যুগ্ম সম্পাদক তানিয়া আফরোজসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতি মো. আসাদুজ্জামান লিমন বলেন, “সবুজ ও সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। জলবায়ুর প্রভাব মোকাবিলায় সবাইকে একত্রে কাজ করতে হবে।”
প্রধান অতিথি ড. মফিজুর রহমান বলেন, “যুব ফোরামের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। এমন মহৎ কাজের জন্য সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”
