ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন

সার্বজনীন শিক্ষা উন্নয়ন পরিষদের ইশতেহার ঘোষণা

আপলোড তারিখঃ 2025-10-22 ইং
ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নির্বাচনে ১ নম্বর ভাংবাড়ীয়া ইউনিয়ন সর্বজনীন শিক্ষা উন্নয়ন পরিষদ অংশগ্রহণ করছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে আসন্ন নির্বাচনে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।


ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সহসভাপতি মজিরুল ইসলাম বিজু এই ইশতেহার ঘোষণা করেন। আবু তারেক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সভাপতি টিপু সুলতান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, সহ-সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোমিরুল ইসলাম রাজু।


ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক খন্দকার নাজমুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল মাবুদ পিন্টু মেব্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান, আবুল হাসেম, সাধারণ সম্পাদক মজিবর রহমান সেন্টু, উপজেলা যুবদলের সদস্য আবুজার, সেলিম রেজা, সাইফুল ইসলাম বদর, সাধন কুমার বিশ্বাস, সাইদুর রহমান, হাসমত, রাজাবুল, মকিবুল, জামান, শাকিবুল প্রমুখ।


' ১ নম্বর ভাংবাড়ীয়া ইউনিয়ন সার্বজনীন শিক্ষা উন্নয়ন পরিষদ' প্যানেলের প্রার্থীরা হলেন ৫ জন। তারা হলেন- মো. আবু সাঈদ আলী, মো. আহসান হাবীব, মো. তরিকুল ইসলাম, মো. শামীম রেজা ও মহিলা অভিভাবক সদস্য মোছা. সাহার বানু।  
আগামী ২৮ অক্টোবর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সভাপতি বাদে ৫টি পদের জন্য ১৪ জন প্রার্থী লড়বেন। মোট ভোটার ৪৫০ জন।


নির্বাচনী ইশতেহারে ২০ বিষয়ে অঙ্গীকার দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম বিষয়গুলো হলো, "গরিব মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য মাসিক বেতন ফ্রি বা ক্ষেত্র বিশেষে হাফ করার উদ্যোগ নেওয়া হবে, প্রতিটি ছাত্র/ছাত্রী যেন পড়ার টেবিলে বসে, সেই কারণে স্কুলে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে ১টি করে প্রত্যেকটি সাবজেক্টে পরীক্ষার ব্যবস্থা করা হবে, অনিয়মতান্ত্রিক ভাবে কোনো ছেলে-মেয়ের কাছ থেকে আর্থিক লেনদেন করলে সেটার ব্যবস্থা নেওয়া হবে, স্কুল থেকে যে সমস্ত মেধাবী ছাত্ররা পাশ করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের ডেকে স্কুলের ছেলে-মেয়েদের উৎসাহ প্রদান করানোর জন্য চেষ্টা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)