জীবননগরের হাসাদাহে পূর্ব শত্রুতার জের ধরে ড্রাগন ও কলা কেটে দেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2025-10-22 ইং
জীবননগরের হাসাদাহে পূর্ব শত্রুতার জের ধরে ড্রাগন ও কলা কেটে দেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

জীবননগরে পূর্বশত্রুতার জের ধরে রাতের আঁধারে এক কৃষকের শতাধিক কলা ও ড্রাগন গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাতে হাসাদাহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের জামাল হোসেনের ছেলে কৃষক শামীম আহমেদের জমির কলা ও ড্রাগন গাছ কেটে দেওয়া হয়।


সরেজমিনে দেখা যায়, কৃষক শামীম আহমেদ তার বাড়ির পাশেই তিন বিঘা জমিতে প্রায় চার শতাধিক কলা গাছ ও এক এক বিঘা জমিতে ড্রাগন চাষ করেছিলেন। ড্রাগন এবং কলা গাছে প্রচুর পরিমাণে ফলন এসেছে। আর কিছুদিন পরই কলা ও ড্রাগন বাজারজাত করার কথা ছিল তার। কিন্তু রাতের আঁধারে বাগানের শতাধিক কলা ও ড্রাগন গাছ কেটে দেওয়ায় কমপক্ষে চার লাখ টাকার ক্ষতি সাধন করে দুর্বৃত্তরা। এছাড়াও তার উস্তের বানেও প্রচুর ক্ষতি সাধন করে।


কৃষক শামীম আহমেদ বলেন, আমি নিরিবিলি থাকতে পছন্দ করি। আমার সাথে কারো ব্যক্তিগত ঝামেলা বা শত্রুতা নেই। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা আমার স্বপ্ন শেষ করে দিল। তারা এক রাতে আমার কমপক্ষে চার লক্ষ টাকার ক্ষতি সাধন করে দেয়। যার ক্ষতি আমার পক্ষে পুষিয়ে নেয়া সম্ভব না।


এ ব্যাপারে কৃষি অফিসার আলমগীর হোসেন জানান, ফসলের সাথে শত্রুতা সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ব্যক্তিগত বা পারিবারিক ঝামেলা ফসলের ক্ষতি করে মেটানো সেটি কোনোভাবে উচিত না। আমরা কৃষক শামিমের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখবো।
এ বিষয়ে জীবননগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, এ ব্যাপারে আমরা থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)