টেকনাফের মুনসুর ও জীবননগরের ওসমান গ্রেপ্তার

জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2025-10-22 ইং
টেকনাফের মুনসুর ও জীবননগরের ওসমান গ্রেপ্তার ছবির ক্যাপশন:

জীবননগরে অভিযান চালিয়ে এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত সোমবার ভোরে জীবননগর পৌরশহরের কোর্টপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুজন হলেন- জীবননগরের লক্ষ্মীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. ওসমান (৩৬) এবং কক্সবাজারের টেকনাফ থানার শ্যামলাপুর চৌকিদারপাড়ার হাফেজ আহমেদের ছেলে মুনসুর আলম (২৪)। 


চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ভোরে চুয়াডাঙ্গার জীবননগর পৌরশহরের কোর্টপাড়ায় হাফিজুর রহমানের ৩ তলা বিল্ডিংয়ের নিচতলার পূর্ব পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া ওসমানের দুই কক্ষ বিশিষ্ট ফ্ল্যাটের পশ্চিম পাশের কক্ষে অভিযান চালিয়ে ওসমান ও মুনসুর আলমকে আটক করা হয়। এসময় ওই কক্ষের ওয়ারড্রোপ হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় এক হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য পাঁচ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)