মেহেরপুরে মাদক মামলায় যুবকের ১০ বছরের জেল

আপলোড তারিখঃ 2017-11-07 ইং
মেহেরপুরে মাদক মামলায় যুবকের ১০ বছরের জেল ছবির ক্যাপশন:
`06`মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে মাদক মামলায় লালন ইসলাম নামের একজনের ১০ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডিত লালন ইসলাম কুষ্টিয়া জেলার খলিশাকুন্ডি গ্রামের ভাষান মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর গোপন সুত্রে খবর পেয়ে গাংনী র‌্যাড-৬ এর হাবিলদার মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে অভিযান পরিচালিত হয়। এসময় ৫০ বোতল ফেনসিডিলসহ লালন ইসলামকে আটক করে র‌্যাব। এই ঘটনায় তার নামে মাদক আইনে একটি মামলা করা হয়। মামলায় তদন্ত শেষে এসআই নারায়ন চন্দ্র ঘোষ আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতের বিচারক সাক্ষীদের সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে তাদের বিরুদ্ধ আদেশ দেন। মামলায় রাষ্ট্র পক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এসএম রুস্তুম আলী এবং আসামি পক্ষে মীনা পাল আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)