চুয়াডাঙ্গা থেকে ৪৪ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার

আপলোড তারিখঃ 2025-10-22 ইং
চুয়াডাঙ্গা থেকে ৪৪ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ৪৪ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্দি গ্রামের সংলগ্ন হামদেকুড়ী বিলের মাঠে চাষাবাদকৃত জমিতে পুতা অবস্থায় এসব রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।


জানা গেছে, গতকাল বেলা ১টা থেকে ২টা পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপদর্শক মো. কবির উদ্দিন তালুকদারসহ অন্যান্য সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নফরকান্দি গ্রামের সংলগ্ন হামদেকুড়ী বিলের মাঠে অভিযান চালান। এসময় জমিতে পুতা অবস্থায় ৪৪ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মো. কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)