চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় চা বিক্রেতা নিহত

আপলোড তারিখঃ 2025-10-22 ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় চা বিক্রেতা নিহত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক চা বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের আলোকদিয়া বাজার হাট সংলগ্ন জ্যোতি ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মজিদ আলী আলোকদিয়া মনিরামপুর মাস্টার পাড়ার মৃত ঈসা মিস্ত্রির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলোকদিয়া বাজারে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল মজিদ আলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইয়াসমিন পরীক্ষা-নিরীক্ষা শেষে মজিদ আলীকে মৃত ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটির হেডলাইট বন্ধ ছিল। চালক তরুণ এবং অত্যন্ত বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। তবে মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে বলে জানা গেছে।
মজিদ আলীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের তত্ত্বাবধানে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 


এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিহতের নিজ এলাকায় রাজাপুর কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)