মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ উদ্ধার, দালালসহ ৮ জন আটক

আপলোড তারিখঃ 2025-10-21 ইং
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ উদ্ধার, দালালসহ ৮ জন আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার এবং দালালসহ ৮ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাটিলা বিওপির হাবিলদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে মকরধ্বজপুর গ্রামের কারবালা নামক স্থানের মাঠ থেকে আসামিবিহীন ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন সামন্তা বিওপির নায়েব সুবেদার মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে সামন্তা চারাতলাপাড়া গ্রামের ধানক্ষেত থেকে আরও ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


এছাড়া, গত ১৯ অক্টোবর রাতে কুমিল্লাপাড়া বিওপির হাবিলদার মো. আব্বাস আলীর নেতৃত্বে নিয়মিত টহলের সময় দালাল মাসুদ রানা (৩১) ও আরও পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


অন্যদিকে, সোমবার সকালে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহলের সময় হুদাপাড়া গ্রাম থেকে আরও দুই বাংলাদেশিকে (পুরুষ ১, নারী ১) আটক করা হয়। তারাও অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)