মেহেরপুরে নরমাল ডেলিভারিতে কন্যাশিশুর জন্ম

নবজাতককে উপহার দিলেন জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2025-10-21 ইং
মেহেরপুরে নরমাল ডেলিভারিতে কন্যাশিশুর জন্ম ছবির ক্যাপশন:

মেহেরপুরে নরমাল ডেলিভারিতে কন্যাশিশুর জন্ম দেওয়ায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম নবজাতকের মা শান্তনা খাতুনকে উপহার সামগ্রী দিয়েছেন। গতকাল সোমবার জেলা প্রশাসক মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তনা খাতুনকে উপহার সামগ্রী দেন। শান্তনা মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়ার রাসেল হোসেনের 
‎
‎    জানা গেছে, গত মঙ্গলবার সকালে শান্তনা মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি হন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। খবর পেয়ে জেলা প্রশাসক হাসপাতালে উপস্থিত হয়ে নবজাতক ও তার মাকে ফুল ও উপহার সামগ্রী প্রদান করেন। ‎এসময় জেলা প্রশাসক নবজাতকের নাম রাখেন “সারা বিনতে রাসেল” এবং সঙ্গে সঙ্গে শিশুটির জন্ম নিবন্ধন সনদ তার মায়ের হাতে তুলে দেন। ‎জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, এখন থেকে সরকারি হাসপাতালে যে মায়ের নরমাল ডেলিভারি হবে, তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
‎
‎    এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আর, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রুমানা হেলালি জুশি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)