ছবির ক্যাপশন:
মেহেরপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামে পথসভা ও লিফলেট বিতরণ করেছেন। গতকাল সোমবার বিকেল ৪টায় তারানগর গ্রাম থেকে শুরু করে জয়পুর গ্রামে এই পথসভা শেষ হয়।
পথসভায় নেতারা জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় স্থানীয় জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান কবীর, সম্পাদক আনিসুজ্জামান টুটুল, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, মেহেরপুর জেলা যুবদলের তথ্য সম্পাদক হাবিবুর রহমান, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন প্রমুখ।
