ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার লক্ষীপুর গ্রামের মধ্যবয়সী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল আটটার দিকে লক্ষীপুর গ্রামে নিজ বসতবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই নারী নাম শিউলী খাতুন (৪৫)। তিনি লক্ষীপুর গ্রামের ইসমাইল জোর্দ্দারের স্ত্রী।
পরিবারের দাবি, শিউলী খাতুন পরিবারের সবার অজান্তে নিজ বসতবাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে মডেল থানা-পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
নিহত নারীর ছেলে মফিজুর রহমান বলেন, আমার মায়ের মাথার সমস্যা ছিল। কারো সঙ্গে কোনো গ্যাঞ্জাম ছিল না। আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, এক মধ্যবয়সী নারী গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেনÑএমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
