ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় যুব ফোরামের উদ্যোগে খুলনা বিভাগের ১০ জেলায় চলছে প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার আলমডাঙ্গা যুব ফোরামের আয়োজনে আলমডাঙ্গায় প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়। যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে অনুষ্ঠানটি আলমডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমন বলেন, আজকের কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। আমাদের লক্ষ্য কেবল গাছ বিতরণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর এবং টেকসই পরিবেশ গড়ে তোলা।
এসময় উপস্থিত ছিলেন যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলার সভাপতি শাহরিয়ার হোসেন জয়, সাধারণ সম্পাদক মো. ঈশান বাবু, যুগ্ম সম্পাদক তানিয়া আফরোজ এবং যুব ফোরামের সক্রিয় সদস্যবৃন্দ।
আলমডাঙ্গা যুব ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগের ১০ জেলা জুড়ে প্রায় দশ হাজার বৃক্ষ বিতরণ করা হবে। এ কার্যক্রমকে টেকসইভাবে চালিয়ে নিয়ে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই যুব ফোরামের মূল লক্ষ্য।
