গাংনীর কাজিপুরে মস্তক বিহীন লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-11-07 ইং
গাংনীর কাজিপুরে মস্তক বিহীন লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
`Gangniগাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া লাশের আশপাশে কোথাও মস্তকের সন্ধান পাওয়া যায়নি। পুলিশের ধারণা তাকে হত্যার পর মস্তক ও দেহ ভিন্ন ভিন্ন স্থানে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার কাজীপুর সীমান্তের বাদিয়াপাড়া মাঠ থেকে গাংনী থানা পুলিশের একটি টিম মস্তকবিহীন লাশটি করে। তবে মরদেহের আশেপাশে মস্তকটি পাওয়া যায়নি। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকালে গাংনীর কাজিপুর গ্রামের কৃষক ও শ্রমজীবীরা গ্রামের মাঠে কাজ করতে গিয়ে গ্রামের বাবু মিয়ার কলাই ক্ষেতে বিবস্ত্র অবস্থায় মস্তকবিহীন লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাজিপুর ও আশপাশের গ্রামের লোকজন কেউেই লাশ সনাক্ত করতে পারেনি। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকারীরা ওই ব্যক্তিকে দূরে কোথাও হত্যা করে এখানে লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের স্থান ও আশপাশে খুন করার কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)