আলমডাঙ্গার ইউএনওর সঙ্গে আনন্দধাম নাগরিক পরিষদের সৌজন্য সাক্ষাৎ

আপলোড তারিখঃ 2025-10-21 ইং
আলমডাঙ্গার ইউএনওর সঙ্গে আনন্দধাম নাগরিক পরিষদের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আনন্দধাম নাগরিক পরিষদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আনন্দধাম নাগরিক পরিষদের কয়েকজন সদস্য আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের তোড়া উপহার দেন।


পরবর্তীতে তিনি আনন্দধাম মহল্লার নাগরিক অসুবিধাসমূহ শোনেন। এসব বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নাগরিক কমিটিকে অগ্রণী ভূমিকা পালন, বিভিন্ন উন্নয়নমূলক কাজ তদারকি এবং নাগরিক প্রয়োজনীয় বিষয়গুলো সুনির্দিষ্টভাবে লিখিতভাবে জানানোর অনুরোধ করেন। প্রয়োজনে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


এসময় নাগরিক কমিটির সদস্যদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাহ হামিদুল হক, রবিউল আলম বাবলু, ইউনুস আলী, রেজাউল করিম, সোহরাব উদ্দীন, ডা. মাহবুব আলম, তারাচাঁদ মিয়া, কাবিল উদ্দীন, মহাবুল, শুভ ও মুন্না প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)