মুজিবনগরে রশিকপুর সুইচ গেটে গোসলে নেমে

নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2025-10-21 ইং
মুজিবনগরে রশিকপুর সুইচ গেটে গোসলে নেমে ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগরে রতনপুর-রশিকপুর ভৈরব নদের সুইচগেটে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা বিশেষ ডুবুরি দল। গতকাল সোমবার রাত ৯টার দিকে রতনপুর-রশিকপুর এলাকার সুইচগেট সংলগ্ন স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


নিহতরা হলেন- তানভির (২০) ও কৌশিক (২০)। তানভির মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে এবং মেহেরপুর পৌর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন কৌশিক আমদহ গ্রামের মহিন শেখের ছেলে ও আলেয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
জানা গেছে, সোমবার দুপুরে কয়েকজন বন্ধু মিলে তারা রশিকপুর সুইচগেটে গোসল করতে যান। স্থানীয়রা স্রোতের তীব্রতার কারণে পানিতে নামতে নিষেধ করলেও তারা তা উপেক্ষা করে পানিতে নামে। কিছুক্ষণ পর কৌশিক স্রোতের টানে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তানভিরও ডুবে যায়।


খবর পেয়ে মুজিবনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে প্রবল স্রোতের কারণে তাদের উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে সোমবার রাতে অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।


মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা বলেন, “নদীতে স্রোত অনেক বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল। খুলনা থেকে আসা ডুবুরি দলের সহায়তায় অবশেষে দুই যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।”


মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, “দুই যুবকের মরদেহ উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে চিকিৎসক তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তাদের দুজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।


এদিকে অকালপ্রয়াত দুই তরুণের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়িতে চলছে আহাজারি ও শোকের মাতম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)