দর্শনায় চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

আপলোড তারিখঃ 2025-10-21 ইং
দর্শনায় চুরির ঘটনায় গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন:


দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, দর্শনার এক স্কুল শিক্ষিকার বাড়িতে গত মঙ্গলবার দিনে-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর দর্শনা থানা-পুলিশ চোর সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলেন দর্শনা আজমপুর ইটভাটা পাড়ার আশরাফুলের ছেলে আনিছ (১৭), একই গ্রামের হারুন অর রশিদের ছেলে অন্তর হোসেন ওরফে মারুফ খান (২৮) এবং হারুনের ছেলে হৃদয় (২৫)। গতকালই তাদের চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)