কুড়ুলগাছিতে সরকারি খাস জমি দখলমুক্ত করে সাইনবোর্ড

আপলোড তারিখঃ 2025-10-21 ইং
কুড়ুলগাছিতে সরকারি খাস জমি দখলমুক্ত করে সাইনবোর্ড ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরায় সরকারি খাস জমি দখলমুক্ত করে সাইনবোর্ড স্থাপন করেছে কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিস। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম উপস্থিত থেকে জমিটি দখলমুক্ত করেন এবং সরকারি মালিকানার সাইনবোর্ড স্থাপন করেন।


জানা গেছে, দামুড়হুদা উপজেলার ৩০ নম্বর কুড়ুলগাছি মৌজার ৮১৩৮ দাগে প্রায় ২৫ শতক সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে অরক্ষিত স্থানীয় কয়েকজনের দখলে ছিল। সোমবার দুপুর ১২টার দিকে কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম সরকারি খাস জমিতে উপস্থিত থেকে জমিটি দখলমুক্ত করেন এবং সরকারি মালিকানার সাইনবোর্ড স্থাপন করেন।


এসময় কুড়ুলগাছি তরিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন যাবৎ ধান্যঘরায় এই জমিটি বেদখলে ছিল। আমরা ২৫ শতাংশ জমি দখলমুক্ত করে সাইনবোর্ড স্থাপন করেছি। সরকারি খাস জমি দখলমুক্ত রাখার বিষয়ে প্রশাসন সবসময় সতর্ক রয়েছে। কোনো ব্যক্তি বা মহল যেন সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।”


কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, এ উদ্যোগের মাধ্যমে সরকারি সম্পত্তি সংরক্ষণে প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)