১৬ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে ৬ বিজিবির অভিযান

আপলোড তারিখঃ 2025-10-21 ইং
১৬ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সম্প্রতি একাধিক অভিযান পরিচালনা করেছে। গত ১২ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য ১৬ লাখ ৮ হাজার ১৫০ টাকা। গতকাল সোমবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মো. হায়দার আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


দর্শনা আইসিপি, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, বুড়িপোতা, বাজিতপুর ও ইছাখালি বিওপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে হেরোইন ১৫ গ্রাম, মদ ১২৫ বোতল, ফেনসিডিল ৬০ বোতল, গাঁজা ৬.৪ কেজি, নেশাজাতীয় ট্যাবলেট ২৪৫০ পিস, সেনেগ্রা ট্যাবলেট ৫৯২ পিস, ভারতীয় শাড়ি ৬১ পিস, ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ৩২৫ পিস, ভারতীয় মোবাইল ফোন ৩টি, পেঁয়াজের বীজ ২৭ কেজি, ভারতীয় পেঁয়াজ ১৩৭০ কেজি, ভারতীয় আতশবাজি ৫২ প্যাকেট ও ভারতীয় কীটনাশক  ১৪ বোতল জব্দ করা হয়।


বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তজুড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে এবং সম্ভাব্য অনুপ্রবেশস্থলসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযানের সাফল্য বিজিবির দক্ষতা ও পেশাদারিত্বেরই পরিচায়ক নয়, বরং এটি সীমান্ত এলাকাকে মাদক ও অবৈধ চোরাচালানমুক্ত রাখার জাতীয় প্রতিশ্রুতির বাস্তবায়ন। চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)