দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার চিৎলায় ঘর থেকে হীরামতি বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার চিৎলা গ্রামের নিজ বাড়ির শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হীরামতি বেগম (৫০) চিৎলা গ্রামের প্রবাসী ধুনে ম-লের স্ত্রী। প্রতিবেশীরা জানান, রাতে হীরামতিকে ডেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশিরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় হীরামতিকে মৃত অবস্থায় দেখে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) গাজী ইমদাদুল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
