উথলীতে জামায়াতের পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা

আপলোড তারিখঃ 2025-10-20 ইং
উথলীতে জামায়াতের পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা ছবির ক্যাপশন:

আসন্ন ১৩তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পোলিং এজেন্টদের কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামী নির্বাচন পরিচালক সভাপতি এম হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাচন পরিচালক ও নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উথলী ইউনিয়ন আমির মাও. আরিফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জিহাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীল কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)