কুড়ুলগাছিতে জোরপূর্বক জমি দখল নিয়ে বিরোধ

দু’পক্ষের হাতাহাতি, গাছ কাটার অভিযোগ

আপলোড তারিখঃ 2025-10-20 ইং
কুড়ুলগাছিতে জোরপূর্বক জমি দখল নিয়ে বিরোধ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে জোরপূর্বক জমি দখল ও জমিতে থাকা একটি কাঁঠাল গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন মৃত গরীবুল্লাহ মাস্টারের ছেলে তারুণ-উর-রশিদ। গতকাল রোববার সকাল সাতটার দিকে এ ঘটনাটি ঘটে। 


ভুক্তভোগী তারুণ-উর-রশিদ জানান, ধান্যঘরা ঈদগাহের কাছে তাঁদের শরিকানার ১৫ শতক জমি রয়েছে। এর মধ্যে তাঁর বোনের অংশ ৫ গণ্ডা (অর্ধ শতকের কিছু কম)। কিন্তু একই গ্রামের মৃত জয়নালের ছেলে ও তাঁর বোনের স্বামী সিদ্দিকুর রহমান কাবিল নিজের অংশ ছেড়ে জমির সামনের অংশে এসে প্রায় দুই শতক জমি দখল করে নেন।


তারুণ-উর-রশিদের অভিযোগ করে বলেন, ‘গতকাল  রোববার ভোরে দেখি কাবিল লোকজন নিয়ে আমাদের জমিতে ঢুকে গাছ কেটে ফেলছে। বাধা দিতে গেলে কাবিলসহ ৫-৬ জন মিলে আমাকে মারধর করে।’ 
ঘটনার পরপরই স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তিনি বলেন, ‘আমি খবর পেয়ে দ্রুত সেখানে যাই। পৌঁছানোর আগেই তারুণ-উর-রশিদের ওপর হামলা হয়ে যায়। এরপর ভুক্তভোগীরা ৯৯৯-এ ফোন করে। পরে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’


অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিদ্দিকুর রহমান কাবিল বলেন, ‘জমিটা ফারাজের জমি। গত শুক্রবার সার্ভেয়ার মাপ দিয়ে গেছেন, আমি সেই সীমার মধ্যেই কাজ করছি। আজ সকালে মিস্ত্রি কাজ শুরু করলে তারুণ বাধা দেয়, এতে একটু ধাক্কাধাক্কি হয়, অন্য কিছু না।’  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)