ঝিনাইদহের নবগঙ্গা নদীতে দূরপাল্লার ডোঙ্গা বাইচে উৎসবের আমেজ

আপলোড তারিখঃ 2025-10-20 ইং
ঝিনাইদহের নবগঙ্গা নদীতে দূরপাল্লার ডোঙ্গা বাইচে উৎসবের আমেজ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো এক ভিন্নধর্মী দূরপাল্লার ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা। গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে সিও নামে একটি সংস্থা ব্যতিক্রম এ প্রতিযোগিতার আয়োজন করে। ডোঙ্গা বাইচকে ঘিরে নদীর দুই তীরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
গতকাল রোববার সকালে পারমথুরাপুর নতুন সেতু এলাকা থেকে ডোঙ্গা বাইচ শুরু হয়ে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা পুরাতন সেতুতে এসে শেষ হয়। মোট ৪৭ জন প্রতিযোগী এই দূরপাল্লার ডোঙ্গা বাইচে অংশ নেন। ১৫ বছর বয়সী কিশোর থেকে ৭০ বছর বয়সী প্রবীণ মাঝির অংশগ্রহণে নবগঙ্গা নদীর দুই তীরে জমে ওঠে জনসমাগম। দর্শকরা নৌকার ব্যান্ডপার্টির তালে তালে নেচে-গেয়ে উপভোগ করেন ঐতিহ্যবাহী এই খেলা।


প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আরাপপুর মাঝিপাড়ার নারায়ণ, যিনি সকাল ৯টা থেকে যাত্রা শুরু করে ১০টা ৪২ মিনিটে গন্তব্যে পৌঁছান। দ্বিতীয় স্থান অর্জন করেন গিলাবাড়িয়ার দিপঙ্কর বিশ্বাস এবং তৃতীয় হন আরাপপুরের অসিত কুমার।


প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম মিয়া, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আহসান হাবিব রনক, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এম. আক্তার মুকুল এবং ঝিনাইদহ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামসুল আলম।


বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। এমন আয়োজন শুধু বিনোদন নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও নদীভিত্তিক জীবনের অংশ। নবগঙ্গা নদীর ঐতিহ্য পুনরুজ্জীবিত করা, স্থানীয় ক্রীড়া সংস্কৃতি বিকাশ ও তরুণ সমাজকে অনুপ্রাণিত করাই ছিল এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)