মোমিনপুরে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2025-10-20 ইং
মোমিনপুরে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত ৮টায় ইউনিয়নের কাথুলী মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমান।
সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা কৃষকদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ছালাম।


ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশরসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।


সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়াও বক্তারা, তারা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে এক কাতারে থাকার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)