কবরী রোডে বেআইনিভাবে মোটরসাইকেল পার্কিং

অভিযানে সতর্ক করলো পুলিশ

আপলোড তারিখঃ 2025-10-20 ইং
কবরী রোডে বেআইনিভাবে মোটরসাইকেল পার্কিং ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের ব্যস্ততম কবরী রোডে ভাই ভাই ফুসকা হাউজের সামনে দীর্ঘদিন ধরে চলা বেআইনি মোটরসাইকেল পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ট্র্যাফিক পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার পর ট্র্যাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এই অভিযান পরিচালনা করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত ফুসকা হাউজের সামনে ক্রেতারা মোটরসাইকেল রেখে যান, ফলে রাস্তায় যানজট সৃষ্টি হয়। পথচারী ও অন্যান্য যানবাহনের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। অভিযোগের ভিত্তিতে ট্র্যাফিক পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে ফুসকা হাউজের কর্তৃপক্ষ ও মোটরসাইকেল চালকদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন বেআইনি পার্কিং থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।


ট্র্যাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামান বলেন, ‘শহরের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে, ট্র্যাফিক পুলিশের এ উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছে।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)